Skip to main content

কবিতা ।। প্রজাপতি ।। অশোক দাশ

প্রজাপতি

অশোক দাশ

প্রজাপতি

কুৎসিত   শুঁয়োপোকা   বাঁধে    গুটি
নিজেকে করতে পরিবর্তন,
অপেক্ষার প্রহর কাটে, কাটে দিন মাস
জন্ম নেয় সুন্দর প্রজাপতি কেটে আবরণ।

দস্যু   রত্নাকর   হয়   বাল্মিকী
বহু  ক্লেশ কৃচ্ছ্র সাধনায়,
লখিন্দর   ফিরে   পায়    প্রাণ
বেহুলার অদম্য জেদ ভালোবাসায়।

মুমূর্ষু    মানুষের    বাঁচে    প্রাণ
রক্তদাতার  আকুল ব্যাকুলতায়,
উচ্চ - নীচ, জাত-ধর্ম পিছু হটে
বিবেক   মনুষ্যত্ব   মানবতায়।

================
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই