Skip to main content

কবিতা ।। ক্ষত ।। হাসি বসু

ক্ষত  

হাসি বসু 



বেলা বেড়ে গেলে ছায়ারা মাটি খোঁজে 

যারা চলে যেতে চায় চলে যায়, ফিরে দেখা 

অপরিহার্য নয়। বঙ্গোপসাগরের ডিপ্রেশন 

চেপে বসেছে চোখের আনাচে কানাচে, 

বাধ্য পূর্ণিমা চাঁদ নেমে এসে ডুব দেয় 

রাস্তার তিরতির করে কাঁপা জমা জলে


গাছগাছালির বড় ছায়ারা কোথায় যেন 

মিলিয়ে গেছে মেঘের ফাঁকে ফাঁকে 

ওদের হদিস পাওয়া যায়নি সারাদিন 

ছায়াদের মৃত্যু একটা ক্ষত চিহ্ন রেখে গেছে 

কখন কীভাবে তার হিসেব কেউ জানে না  

তারপর রোদের অপেক্ষায় কেটে যায় বহু যুগ…


===================




হাসি বসু, অভিষিক্তা ২, ফ্ল্যাট ৩সি-৩০১, কলকাতা ৭০০০৭৮

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই