Skip to main content

কবিতা ।। এবার ফিরি আকাশতলার দেশে ।। রণবীর বন্দ্যোপাধ্যায়

 

এবার ফিরি আকাশতলার দেশে!

 রণবীর বন্দ্যোপাধ্যায়

ঘর যে আমার আকাশতলায়,
তৃষ্ণা নদীর পাড়ে :
একতারাটি বাজিয়ে আমি ,
চলি আপনমনে ।।

পথ তো আমার রইলো বাকি --
আজ সুর হারালো কোথা :
শুনি হাওয়ায় আসে ভেসে ,
অনেক দূরের গান ।

ওই যে দেখি তৃষ্ণা নদীর পাড়ে -
সেই আমার আকাশতলার ঘর :
কোন সে জন ডাকে আমায় ,
এবার আয় রে ক্ষ্যাপা আয় ।

শালের বন আমায় ডাকে ,
ডাকে পলাশের ফুল :
চোখ যে আমার বুজে আসে ,
শুনি আকাশতলার ডাক !!

ঘুম যে চোখে লেগে এলো ,
দিন ফুরোলো , এবার ফিরি
ঘরে আমার , তৃষ্ণা নদীর পাড়ে -

আমারই সেই আকাশতলার দেশে ।।
                 
========০০০=========



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই