Skip to main content

কবিতা ।। জীবন ও প্রকৃতি ।। শংকর হালদার



জীবন ও প্রকৃতি 

শংকর হালদার 



যে 'দিন' আমার হারিয়ে গেছে
আছে স্মৃতির কল্পনায় ,
জীবনের নানা রং মিলে 
আঁকে ছবি আলপনায় ।

আষাঢ় -শ্রাবণ মুখর দিনে
করুণার ছবি ভাসে ,
বেদনার মেঘ চারিদিক ছায় 
জীবনের বারতা আসে ।

হরিৎ কাননে নয়নে নয়নে 
নেশা জাগে অন্তরে ,
কী জানি ! কে কার প্রতীক্ষায়
ষড়ঋতুর বাসরে ।

তীব্র জীবন প্রকট হয় 
প্রকৃতি ভালোবেসে ,
আসা যাওয়া জীবনের খেলা 
সবুজের কোল ঘেঁষে ।

        _________

 

শংকর হালদার
দাড়া, বকুলতলা, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, ৭৪৩৩৩৭ 





Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই