Skip to main content

কবিতা ।। শ্রাবণের ধারার মতো ।। জয়শ্রী সরকার


শ্রাবণের ধারার মতো

জয়শ্রী সরকার


বৃষ্টি নামেতে দেখি যাদুমেঘ আছে
শ্রাবণের ধারা বেয়ে ওই আসে কাছে।
কাঠফাটা মাটি ছিল ভুখা এতদিন
শ্রাবণেরই জল খেয়ে নাচে ধিনা ধিন্ !

কদমের ডালে বসে ওই সাদা বক
আপন খেয়ালে মেতে করে বক বক।
ময়ূরেরই নাচ দেখি পেখম তুলে
চাষীবউ মাঠে চলে শোক-তাপ ভুলে !

শ্রাবণের ধারা যেন মনে আনে সুখ
রবিঠাকুরের গানে ভরে ওঠে বুক।
গ্রীষ্মেরই দাবদাহ বনভূমি সয়
শ্রাবণধারাতে ওরা ঋতুমতী হয় !

ব্যাঙেদের সমবেত কন্ঠেরই ডাক
সুরে-তালে-ছন্দেতে লেগে যায় তাক।
গরীবের কুঁঁড়ে ঘর নদী হয়ে যায়
পেটেতে আগুন জ্বলে দ্বিগুণ জ্বালায় !

রবিঠাকুরের লেখা ' সোনার তরী '
একা একা আনমনে শুধুই পড়ি ।
শ্রাবণের ধারা দেখে আজকের কবি
অক্ষর-তুলি দিয়ে এঁকে যায় ছবি !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


      জয়শ্রী সরকার ,
      দিনান্তিকা , প্রেমবাজার , খড়গপুর ,
      পশ্চিম মেদিনীপুর , পশ্চিমবঙ্গ -- ৭২১৩০৬



                  


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই