Skip to main content

কবিতা ।। বিপ্রতীপে একা ।। দীপঙ্কর সরকার



বিপ্রতীপে একা  

দীপঙ্কর সরকার


মেঘের ঝুঁটি নাড়িয়ে নিজস্ব বৃষ্টিতে 
ভিজেছি একা , জল স্রোত নয় রক্ত-
প্রপাত যেন লেলিহান শিখা ।

শরীর ও মন পুড়ে ছারখার নিজের
মুদ্রা দোষে বনে গেছি বোকা, কত যে
খেয়েছি ধোঁকা ইয়ত্তা নেই ।

বৃষ্টি পড়ে এখানে বারোমাস , ঠক ও
প্রবঞ্চক বাছতে গাঁ উজাড় যখন তখনও
শত্রু চিনতে করে গেছি ভুল --জীবন
সায়াহ্নে তার মাশুল গুনতে হয়েছি
ফতুর ।

চতুর যারা দিব্যি আছে ঠাটে বাটে আনন্দে
মশগুল, আমিই একা বিপ্রতীপে দাঁড়িয়ে
নিজস্ব বৃষ্টিতে ভিজতে গিয়ে খাক হয়ে 
পুড়েছি বাহিরে অন্তরে ।


================
 
 
 
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ, নদীয়া, ৭৪১২২২





Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই