Skip to main content

ছড়া ।। বৃষ্টি পড়ে ।। অমরেশ বিশ্বাস



বৃষ্টি পড়ে 

অমরেশ বিশ্বাস


বৃষ্টি এলো বৃষ্টি এলো 
জামা কাপড় তোল
বৃষ্টি আসার খবর শুনে
পড়েছে শোরগোল।

ঝম ঝমিয়ে বৃষ্টি আসে 
যায় পড়ে তার  সাড়া 
এই ছিল সে ওই পাড়াতে
এখনি এই পাড়া।

নূপুর পায়ে বৃষ্টি এসে
টাপুরটুপুর ঝরে
শান্তি মেলে বৃষ্টি এলে 
অনেক দিনের পরে।

বৃষ্টি পড়ে ঝিরি ঝিরি 
বৃষ্টি আসে ঝেঁপে
বৃষ্টি বড় বেখেয়ালী 
সে পড়ে না মেপে।

বৃষ্টি পড়ে সবার জন্য
গরিব বা হোক ধনী 
বৃষ্টি পড়ে দেখে নাচে
ছোট্ট সোনামণি।
 
===========
 
 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই