Skip to main content

কবিতা।। আমি বাঁশি ।। সুদীপ ঘোষ

  

আমি বাঁশি

    সুদীপ ঘোষ


আমি বাঁশি,
আমার কোনো বাঁধন নেই
নেই মুক্তি।
আমার আছে নীল আকাশে 
বিলীন হওয়ার অসংখ্য শ্বাস- প্রশ্বাস !
সে মন্ত্র শুধুমাত্র আমিই জানি।
যা দিয়ে বিশ্বের সকল জীবজন্তু ;
পশু - পক্ষী ; সর্প কিংবা মানুষ কে
টানি আমার নিজের দিকে !

দেখো চেয়ে পূবের আকাশে
উদিত চক্ষু মেলেছে ভাস্কর :
রাখাল মুরলী সুর ধরেছে ধবলী - নৃত্যে।
আমার সুরে যেমন মেতে ওঠে সর্পকূল ;
তেমন নটরাজও !
আর বিরহে ?
সে একজন ই আছে,
সারাদিন কৃষ্ণচূড়ার তলায় বসে বসে
কিসব ভাবে ?
আমারই সুরে সুরে...... আমি বাঁশি।
বাঁশি বাজে না, আমি বাজাই
বাজালে বাজে।
 
    """""'''''''''""'''''''''''''''''
 
সুদীপ ঘোষ
Greenland Enclave
Flat no-L, 3rd floor
West jagtala
Kol-141
Maheshtala
South 24 parganas
West Bengal



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই