Skip to main content

কবিতা ।। ভালোবাসার রাজপ্রাসাদে ।। হারান চন্দ্র মিস্ত্রী



ভালোবাসার রাজপ্রাসাদে

হারান চন্দ্র মিস্ত্রী 


ভালোবাসার রাজপ্রাসাদে
আছে রাজা-রাণী,
প্রত্যেকে দেয় উজাড় করে
ধরে তাদের পাণি।

দৃঢ় করে বাঁধে তারে 
আপন বাহুডোরে 
আপন করে রাখে ঘরে
ভালোবাসায় ভরে।

দুঃখ কষ্ট বিপদ এলে
কেউ ছাড়ে না কারো,
দুই জনেতে কাঁধে বহে
সমান দুঃখ-ভারও।

বিরহতে কষ্ট আছে
বুঝে রাণী-রাজা
নেয়না বা কেউ দেয়না কারো 
মনের রোষে সাজা।

প্রাসাদ হোক বা অট্টালিকা 
কিংবা কুঁড়েঘরে 
ভালোবাসার টানে দুজন
এক স্থানেতে মরে।

____________
 
 
 
 
হারান চন্দ্র মিস্ত্রী
গ্রাম ও পো- আমতলা,
থানা-ক্যানিং,
জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ,





Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই