তোমায় ডাকবো বলে
তোমায় ডাকবো বলে
নজর দিয়েছি গোটা পথের পরে
কখন তুমি আসবে সামনে দিয়ে
দিন কেটেছে বৃথা অপেক্ষায়
তোমায় ডাকবো বলে
সুর সেধেছি হেরে গলায়
কত না গান কত কাব্য গাথা
ভেস্তে গেল আমার সকল প্রয়াস
তোমায় ডাকবো বলে
বানিয়ে ছিলাম নতুন পোশাক খানি
মলিন হল জীর্ণ হল সেটি
স্থান পেলো সে আবর্জনার মাঝে
এ পথ দিয়ে গেলে হাজারবার
বেড়েছে হায় বুকের ধুকুপুকু
শুকিয়ে গলা হল মরুভূমি
জিভ দিয়ে আর বেরোয়নিকো স্বর
তাকিয়ে ছিলে জ্যোৎস্না ভরা চোখে
আমি তখন ডুবছি ক্রমে ক্রমে
চারিদিকে মোর ভয়ের চোরাবালি
তোমায় ডাকার হলোনা ফুরসৎ
আশিস ভট্টাচার্য শান্তিপুর নদিয়া
