ছদ্মবেশী
.......…............................
পৃথিবীর অসাড় তথ্য গুলো
কি হবে পড়ে ?
আমি তোমায় সেই টুকুই শিক্ষা দেব
যেটুকু আমার।
যেটুকু জেনে
নিজের ডাল ভাত নিজেই যোগাড় করা যায়
দীর্ঘ উপবাসের বদলে উপবাস ভেঙে।
আমাদের শিক্ষা লক্ষ লক্ষ বেকারের জন্ম দেয়
ছদ্মবেশী বেকার।
যারা মাটিকে ভয় পায়
লঙ্গলকে ভয় পায়।
আমি তোমায় উৎপাদনের শিক্ষা দেব
ডালভাতের শিক্ষা।
ডাল ভাত ছাড়া,
পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা।
পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্ট।
সুপেয় জলের হ্রদ সুপিরীয়র।
ক্রেমলিনের ঘণ্টা।
কুইন এলিজাবেথ।
পানিপথ।
খানুয়া।
বক্সার।
এম.এ
বি.এড।
এমনকি পৃথিবীর বৃহত্তম হীরক
কুন্নিলান
মানুষের পেট ভরাতে পারে না।
........................................
নাম - অমিত দেশমুখ
ঠিকানা -
গ্রাম - চকদৌলত
পো: মুচিশা
থানা: নোদাখালি
জেলা: দক্ষিণ ২৪ পরগণা।