আমার ভাইয়ের হাসি
সময়ের সাথে চলে যাওয়া
স্মৃতি উঁকি মারে,
বারে বারে মনের আয়নায়
ছবি ধরা পরে-
আমি কি এতটা নিষ্ঠুর এতটাই উদাসীন
ভাবে আঘাত করেছি তাকে!
ভেবে ভেবে বুক ফেটে যায়
হায় , কেন কিছু বলিসনি আমায়,
কেন চোখে আঙ্গুল দুটো পুরে
বলিসনি জোরে,
একদিন নিজের ভুল কাঁদাবে আমায়
যেদিন তুই কাছে নেই
পরিতাপ তাই শতগুণ
জ্বলবে অন্তরে ।
ফিরে আয় ফিরে আয়,
তোর প্রণের অধিক প্রিয়
বোন ডাকে,
চলে গেছে যে জীবন সেকি আসে!
আকাশ বাতাস হাসে,
আমি চেয়ে রই
আমার ভাই এর হাসি কই!
Santwana Chatterjee
কলকাতা
কলকাতা