আকাশটা আর আগের মত নেই
সারাটা দিন মন খারাপের বৃষ্টি
বৃষ্টিতো নয় ; যেন অনাসৃষ্টি
সৃষ্টি এখন যাক রসাতলে
রসাতলে সুখ খুঁজি স্বর্গের।
বৃষ্টিতো নয় ; যেন অনাসৃষ্টি
সৃষ্টি এখন যাক রসাতলে
রসাতলে সুখ খুঁজি স্বর্গের।
স্বর্গের ভোর এখন অলীক স্বপ্ন
স্বপ্ন গুলো মাটির কাছাকাছি
মাটির থেকে নিচ্ছি তুলে ঘ্রাণ
সে ঘ্রাণেতে নোনা রক্তের স্বাদ।
স্বপ্ন গুলো মাটির কাছাকাছি
মাটির থেকে নিচ্ছি তুলে ঘ্রাণ
সে ঘ্রাণেতে নোনা রক্তের স্বাদ।
রক্তের স্বাদ লেগেছে জিভে হায়নার
হায়নারা সব টহল দিচ্ছে রাত দিন
দিনের বেলায় রাত নামে ঘনিয়ে
রাত পেরিয়ে কখন ভোর হবে?
হায়নারা সব টহল দিচ্ছে রাত দিন
দিনের বেলায় রাত নামে ঘনিয়ে
রাত পেরিয়ে কখন ভোর হবে?
ভোরের স্বপ্ন সত্যি হয়না আর
সত্য এখন মিথ্যার পিছু ধায়
মিথ্যার মালা জপছি সকাল সন্ধ্যা
সন্ধ্যা নামে মনের গভীর কোনে।
সত্য এখন মিথ্যার পিছু ধায়
মিথ্যার মালা জপছি সকাল সন্ধ্যা
সন্ধ্যা নামে মনের গভীর কোনে।
মনের লাগাম দিয়েছি কবে খুলে
বিহঙ্গের মত এদিক ওদিক ওড়া
উড়তে গেলে লাগে এখন পারমিট
আকাশটা আর আগের মত নেই।
বিহঙ্গের মত এদিক ওদিক ওড়া
উড়তে গেলে লাগে এখন পারমিট
আকাশটা আর আগের মত নেই।
স্বাধীনতার অর্থটা এখন
কালো অক্ষরে বইয়ের পাতায় লেখা,
জীবনটা এখন নিভে যাওয়া দীপ
আকাশ প্রদীপ জ্বালেনা কেউ আর।
কালো অক্ষরে বইয়ের পাতায় লেখা,
জীবনটা এখন নিভে যাওয়া দীপ
আকাশ প্রদীপ জ্বালেনা কেউ আর।
আকাশটা আর আগের মত নেই
ঘন অম্বুদে ঢাকা গোমরা মুখ
মুখের থেকে ভীষণ বিকট হাসি
সে হাসিতে ফোটেনা কোনো ফুল।
ঘন অম্বুদে ঢাকা গোমরা মুখ
মুখের থেকে ভীষণ বিকট হাসি
সে হাসিতে ফোটেনা কোনো ফুল।
ফুল গুলো সব নষ্ট করে কীট
কীটেরা সব কেড়েছে ফুলের হাসি
সে হাসিতে আকাশ ভরেনা আলোয়
আকাশটা আর আগের মত নেই।
কীটেরা সব কেড়েছে ফুলের হাসি
সে হাসিতে আকাশ ভরেনা আলোয়
আকাশটা আর আগের মত নেই।
================
নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+ পোস্ট: হাঁসচড়া
জেলা: পূর্ব মেদিনীপুর
পিন:721625
মোবাইল- 9434128211
গ্ৰাম+ পোস্ট: হাঁসচড়া
জেলা: পূর্ব মেদিনীপুর
পিন:721625
মোবাইল- 9434128211