হৃতসর্বস্ব
আমাদের প্রথম দেখা এক অজানা স্টেশনে।
শত ভিড়ের মাঝে দেখেছিলাম
আবেগ ভরা দুটি চোখ।
সেই শুরু, অনেক প্রতিশ্রুতি, অনেক প্রেমালাপ,
এক দীর্ঘ পথ চলার অঙ্গীকার।
তারপরই হটাৎ করে সব নিশ্চুপ।
আমি যে অনেক দিন হলো, তাকে হারিয়ে ফেলেছি !
তোমরা কি তাকে দেখেছো ?
সে বলতো , আমি নাকি তার হৃদয় ভোমরা।
আজ সেই ভোমরা নিজের ঘর ছাড়া।
তোমরা কি পারবে সেই ঘরের সন্ধান দিতে?
বিশ্বাস করো তোমরা!
তার ভালোবাসায় আমি নতুন প্রাণ খুঁজে পেতাম,
তার ছোয়ায় আমার শরীর হতো শিহরিত।
মন্ত্রমুগ্ধের মতো প্রগলিত হতাম তার প্রেমে।
তার প্রতিটি চুম্বনে, আমার শুষ্ক হৃদয়ে হতো সজীব বৃক্ষের রোপণ।
তার হাতে হাত রাখলে আমি সারা বিশ্বকে পরোয়া করতাম না।
আজ আমি পাগল প্রেমীকা।
তোমরা তাকে খুঁজে দিতে পারবে?
সে বলতো , আমার বিরামহীন কথা বলা
তার সারাদিনের ক্লান্তি দূর করে।
অথচ ভাগ্যের পরিহাসে আজ সে আমার থেকে অনেক দূরে;
এখন আমি একা।
পরন্ত বিকিলে অস্তগামী সূর্যের মতো আমার জীবন।
অজানা কালো ভবিষ্যতের মধ্যে
এক দীর্ঘ পথ আমায় চলতে হবে ;
সর্বহারা আজ আমি
তাকে খুঁজে পেলে জানিও আমায় ।
=======================
=======================
(সুস্মিতা চৌধুরী , সিঙ্গী , কাটোয়া , পূর্ব বর্ধমান , ৭১৩৫১৪)
