বাস্তব অভিনেতা
বড়বাবু --আরে তুই আজও এখানে দাড়িয়ে।গতকাল তোকে মেরে তাড়িয়ে দিলাম।
শ্রমিক--হাঁ সাহেব!
বড়বাবু --তবে এখানে দাঁড়িয়ে লকডাউন মানছিস না কেন?
শ্রমিক--সাহেব আমার জমি জায়গা নেই,আমি দিন মজুর ।বাড়িতে বৃদ্ধ বাবা মা ও ছেলে মেয়ে রয়েছে।
বড়বাবু--তাতে কি হয়েছে।
শ্রমিক --আমি এখানে রোজ দাঁড়িয়ে থাকি ,কারো কাজ থাকলে আমাকে বলে আর সেটার পরিবর্তে টাকা পায় তাতে আমার সংসার চলে তাই দাঁড়িয়ে থাকি।করোনার ভয় আমার ও আছে।তবে আমার জন্য কয়েকজন অপেক্ষা করে থাকে।
পুলিশ --সাহেব পাশে শুনুন ,লোকটি বড়ো অসহায় তবুও কেমন অভিনয় করে হাসিমুখে কথা বলছে ।দুঃখ থেকেও বোঝা যাচ্ছে না।ওকে আজ মেরেন না।
বড়বাবু --কাওকে মারতে আমারও ইচ্ছা করে নারে তবে আইন মেনে অভিনয় করে কাজ করতে হয়।দুঃখ আমাকেও লাগে।যদি ভয় না দেখায় তাহলে রোগ ছড়িয়ে সকলে মারা যাবে।
পুলিশ--হাঁ বাবু মনে দুঃখ নিয়ে হাসিমুখে বাস্তবে অভিনয় করে চলতে হয়। আমাদের মত কত বাস্তব অভিনেতা অভিনয় করে ঘুরে বেড়াচ্ছে একমাত্র মহান ঈশ্বর-ই জানে।
======================
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল পিতা মোহাঃ আব্দুল হান্নান গ্রাম -ভাবতা পোস্ট,- ভাবতা থানা -বেলডাঙ্গা জেলা - মুর্শিদাবাদ পিন 742134 ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বার 9475556133
======================
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল পিতা মোহাঃ আব্দুল হান্নান গ্রাম -ভাবতা পোস্ট,- ভাবতা থানা -বেলডাঙ্গা জেলা - মুর্শিদাবাদ পিন 742134 ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বার 9475556133
