আষাঢ়ের শাপ
মেয়েটা ছিলো মিষ্টি অনেক
বলতো কম সে কথা,
হঠাৎ করেই পিছলে পড়ে
পাইলো ভীষণ ব্যাথা।
হাতটা ভাঙলো পা'টা ছিড়লো
নামলো বিষম শোক,
ছোট্ট খুকির জীবন থেকে
হাড়িয়ে গেল সুখ।
পড়া বন্ধ নাঁচ বন্ধ
যায় না বিদ্যালয়ে,
কলম হাতে মাতে না আর
চিত্র শিল্পালয়ে।
খুকির মনে স্বপ্ন ছিলো
অনেক বড় হবে,
স্বপ্ন সকল নষ্ট হলো
কাঁদছে বসে স'বে।
বাইরে গিয়ে পা পিছলে
নষ্ট দেহের অঙ্গ,
আষাঢ় মাসের বৃষ্টি খুকির
স্বপ্ন করলো ভঙ্গ।
=====০০=====
