ঝরা পাতা
যখনই পড়বে এই চিঠি মনে পড়বে আমার কথা
একসাথে দু'জনের অনেকটা পথ হাঁটা
সেই শান্তিনিকেতনে কোপাই নদীর তীরে
আমাদের সম্পর্কটা কেমন যেন বদলে গেল ওখান থেকে ফিরে
আমাদের একসাথে ঘাসে পা ফেলা
দু'জনের কত কথা বলা বা কত কথা না বলা
লক্ষ্য করেছিলাম কেমন যেন ছিলে অন্যমনস্ক
খুব বেশি না হলেও পরিবর্তনটা ছিল সূক্ষ
পাশে থেকেও যেন ছিলে সেই আগের মত
তোমার মনে জপছিলে অন্য কারোর ব্রত
তখনও তুমি বুঝি ছিলে দোটানায়
শেষ অবধি পুরনোর মায়া কাটিয়েছিলে নতুনের হানায়
ঘাসের ওপর নজর কাড়ছিল হলুদ ঝরা পাতা
নদীর ধারা মনে করিয়ে দিচ্ছিল আমাদের অনেক পুরনো কথা
হলুদ ঝরা পাতার শোভা বাড়াচ্ছিল বিকেলের সোনালী রোদ
পাখিদের মিষ্টিডাক জাগিয়ে তুলেছিল তোমার মধ্যে ভালোবাসা বোধ
আমাদের সম্পর্কটাও ঠিক যেন ঝরা পাতা
ঝরে তো গেল, কিন্তু তোমার কখনো হয়নি ব্যথা?
==================
নাম - অন্বেষা দত্ত
==================
নাম - অন্বেষা দত্ত
Address - 15/D, Rajendra Lal Street,
Kolkata - 700006
Location - Near Manicktala Post Office
P.O. - Beadon Street
P.S. - Narkeldanga
