Skip to main content

সোমের কৌমুদীর কবিতা



হাইব্রিড স্বপ্ন


স্বপ্নগুলো আজ হাইব্রিড ফসলে পরিণত হয়েছে।
দেখতে প্রকাণ্ড হয়েছে,
বেশ নাদুসনুদুসও;
কিন্তু বিস্বাদ, অন্তঃসারশূন্য।

হৃদয় আজ আদি ও অকৃত্রিম স্বপ্ন খুঁজে ফেরে,
পলি মাটির আবরণে
জৈবিক সার দিয়ে;
চাষাবাদ করা স্বপ্নকে চায়, বুকে আঁকড়ে ধরতে। 
====================

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই