Skip to main content

সম্পা পালের কবিতা

একা এক দুপুর



আসন্ন শীত , একা দুপুর আর ফাঁকা ঘর
ফাঁকা ঘরে একা জানালা উপাত্তের খোঁজে ।
গায়ে একটু শীতের টান ।
টিভির পর্দায় এখনো গ্লিসারিনের বিজ্ঞাপন ।

বইয়ের আলমারিতে শুধুই মনঃজগতের খোঁজ
আর লিবিডোর তত্ত্ব বন্দ আলমারির দরজায় ।

কে যেন কী বলে ? উত্তরের অন্তহীন অপেক্ষা ।
কিছু পরে কুয়াশায় ঢেকে যাবে আবছা অবয়ব ।
পাহাড়ের গায়ে তখন অনেক ঝড়ে যাওয়া পাতা ।
আর উপত্যকা জুড়ে শুকনো পাতার শব্দ ।

চারিদিকে কী যেন একটা নিঃশব্দ আওয়াজ
আমাকে হ‍্যালুসিনেশনের পথে টানে ।
রডোডেনড্রন চুপচাপ একা দাঁড়িয়ে ।

সবকিছু আয়োজনহীন লাগে ।
কেন জীবন পূর্ব নির্ধারিত নয় ?
======================


সম্পা পাল , শিলিগুড়ি ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই