Skip to main content

সোহিনী সামন্তর কবিতা


রক্তজবা


যৌবনের  মধুর  আভাসে  লালচে আভায় রক্তজবা ছুঁয়ে থাকে
রোদ – ছায়ার শান্ত খেলায় ......অব্যক্ত  আকাঙ্ক্ষায় আকাশের রামধনু
স্পর্শ করে শিশির েভঁজা  জবার শ্রেষ্ঠ অপেক্ষায় ...।
অপেক্ষা কেবল মায়ের পায়ে অর্পিত হওয়ার ব্যাকুল চেতনা ও
ঈশ্বরিক আধ্যাত্মকে ছুঁতে চাওয়ার আকুল সাধনা ...।।
প্রৌঢ় জবার দিন শেষ হয়ে চলে ......মুষড়ে যাওয়া শিরায় ,
কেবল মায়ের আহবান ... ফিরে আসবে আবার সে রক্তজবা হয়ে,
শুদ্ধতার পরম আশায় ...দিন যায় ...রাত যায় ...
জন্ম জন্মান্তরের আকাঙ্ক্ষা থেকে যায় ...চাহিদাহীন ভাবে...
কেবলই শুভ্র চেতনায় ......।।

সোহিনী সামন্ত । শ্যামনগর । উত্তর ২৪ পরগণা ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই