Skip to main content

অভিজিৎ দাসকর্মকারের কবিতা


৯-কার



ক্যাশলেস পিত্তের মনখারাপি ব্যথায়
আতস কাঁচের স্ব-বিম্ব দ্যাখে শরীরের ভিতরকার শরীর

আহ্নিকদিনের ফুলফোটা স্নানঘর
গ্রামোফোনী কেয়ামূল থেকে ম্যানগ্রোভি শ্বাস নেয়

দাঁড়িয়ে অবয়ব ছায়ার নীচে  লিগামেন্ট ছেঁড়া বিছানা

পরশু রাতের বাসি ফুল গুলো ডিহাইড্রেটেড শুয়ে আছে
ও.আর.এস- জল তখনও অসমান স্তন-জলে ভাসমান
কোল বালিশ আদর করে বলে
৯-কার যেন আজ...

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই