Skip to main content

সাতকর্ণী ঘোষের কবিতা।



অক্টোবর



ঠান্ডা বাতাসের গায়ে সবুজ আদর মিশে যায়
তখন আমার চোখে ভোর
তখন প্রেমে পড়লে মানুষ ঈশ্বর হয়ে যায়
চারদিকে চাপা সুন্দর সুবাস
কাশের অশান্ত মন দুলে দুলে ওঠে
দূর থেকে ভেসে আসে ভেজা শিউলি
চঞ্চল হয়ে ওঠে নদীর জল
ডাকের সাজ ঢাকের তালে ভেসে আসে
নীল আকাশের সাদা মেঘে দেখি আমাদের মাকে
আসছে ; ইন্টারনেটে ছড়িয়েছে সে খবর




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই