Skip to main content

ছড়া ।। সব জেনেও ।। চন্দন মিত্র

ছড়া



জানাই ছিল কোন চলনে 
মাথায় তুলে নাচবে সবাই,
জানাই ছিল যে সংলাপে
ঠাঁই মিলে যায় রাজার সভায়।

জানাই ছিল জেতার জন্য
প্যাঁচ-পয়জার হরেকরকম,
জানাই ছিল কোন তিথিতে
গাইতে হবে বকম-বকম।

জানাই ছিল হাজার ভীড়ে
কলকে পাওয়ার কৃৎকৌশল,
জানাই ছিল হাতিয়ে নেওয়ার
সব রকমের ছলবলকল।

সব জেনেও পা রেখেছি
সহজ পথের অকৈতবে,
হাজার দুয়ো মাথায় নিয়ে
যাবজ্জীবন চলতে হবে।
 
--------------



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই