Skip to main content

কবিতা ।। কেউ চেনেনা আমায়


 

আয়নায় নিজেকে দেখে চিনি পুরোপুরি

ডুব-সাঁতারে সাগর ডিঙোতে দৈনিক নামি

বাবুই পাখির প্রকৌশল শিখতে কুটিকুটি বাসা

মাটি খুড়ে গভীরের পানি করি পান

 

উপেনের বাড়িটা দখল করে

ফেলি ঘোড়া অশ্রু

পদ্য লিখে বিশ্ব জয় করে রাখি

বুক অব্দি শশ্রু

 

অন্তরের দৈত্য চলে আমার কথায়

উড়ি আনসারের কাঁধে ভর করে

আমি নিজকে চিনি পুরোপুরি আদ্যপান্ত

কেউ আমাকে চেনে না বিন্দুমাত্র।

-------- 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই