Skip to main content

ছড়া।। রঞ্জিত বিশ্বাস



জীবন শেষে চিন্তা এসে
বলছে হেসে বেশ,
সাঙ্গ খেলা নাটক মেলা
তোমার বেলা শেষ।

ফেরার পালা সাজাও ডালা
গলায় মালা দাও,
আমার পাশে মরণ হাসে
জীবন শ্বাসে পাও?

কাঁদছে কারা কাটেনি ফাঁড়া
অতটা তাড়া কি রে
মুখের হাসি বাজাই বাঁশি
আবার আসি ফিরে।

পুড়লো কাঠি ভাঙ্গলো ঘাঁটি
হলো যে মাটি দেহ,
সবাই ভুলে ঘটনা মুলে
দেখলো খুলে কেহ।

মায়ায় ভরা সাধের ধরা
যেন ছড়া গল্প,
জীবন তাই বইতে চায়
সময় হায় অল্প।
------------------------- 
 


চাঁদপুর,নদীয়া
ফোন নং 7908074219

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই