Skip to main content

কবিতা ।। অংশুদেব



না না মানুষ নয়, ওরা মানুষের আবর্জনা
পাশাপাশি গাদাগাদি ঘামের গন্ধে থাকে
রেশনের হাইব্রিড চাল ডাল আটা খেয়ে
পেট ভর্তি গ্যাস নিয়ে ট্রেন বাস চাপে

না না মানুষ নয়, ওরা মানুষের আবর্জনা
ছেঁড়া টাকার পিছনে ঠেলাঠেলি করে
সামান্য সুবিধার জন্য মিছিলে হাঁটে
দয়ার ভিক্ষা নিতে মুখ বুঝে অপেক্ষায় থাকে

না না মানুষ নয়, ওরা মানুষের আবর্জনা
ঘেঁষা ঘেঁষি বাড়ি বেঁধে মামলা করে মরে
সুখের বিছানায় ছেলে মেয়ে একসাথে থাকে
এক মুঠো ভাতের জন্য গাধার মত খাটে

না না মানুষ নয়, ওরা মানুষের আবর্জনা
সম্পদ না থাকলেও ছানা-বাচ্ছা বাড়ে
অনুগ্রহের চাটনি পেলে সারাজীবন চাটে
প্রতিবেশীর হিংসায় ফাঁকে ঝগড়ার ঝাঁঝে

না না মানুষ নয়, ওরা মানুষের আবর্জনা
অঙ্কুরে অঙ্কুরে লোভের জীবাণু ছড়িয়ে দাও
অকেজো করে দাও ওদের যত জীবনী শক্তি
অভাবে  ধ্বংস হয়নি যারা ,ভোগের নেশায় মরবে
----------------------

ঠিকানা
গ্রা:+পো: চম্পাহাটি, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা
পিন ৭৪৩৩৩০

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই