Skip to main content

কবিতা ।। পার্থ প্রতিম গোস্বামী


 


বিস্তৃত প্রান্তর জুড়ে বৃষ্টি এলোমেলো
মাথাটুকু তুলে আছে সদ্য বোনা ধান
ভিজতে থাকা গাছের পাতায় সবুজ আহ্লাদ
ভেজা ডানায় পাখীর তবু জীবন সংগ্রাম 
টহপটুপিয়ে খড়ের চালে জলের ধারা নামে
দুএক স্থানে নরম মাটি ভেঙেছে আশ্বাস
পাড় ভেঙেছে তুমুল নদী, চাষীর মুখ ভার
বৃষ্টি এল আবার ঝেঁপে, ঝাপসা মনখারাপ 
কোন যেন এক অতলবেলার গন্ধ ভেসে আসে
এমন দিনে কাকে বলি, কি-ই বা বলা যায়
প্রাণের ভেতর শীতল কোনো হাতের ছোঁয়া নেই 
অথবা মন ভুলেছে হাত ধরার সহজ পাঠ
বাদল দিনে শুকনো মনে খটখটে রোদ্দুর 
বিস্তৃত প্রান্তরে শুধু বৃষ্টি ঝরে যায় ।। 

---------------


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই