Skip to main content

কবিতা ।। আফ্রূজা খাতুন





রাতদিনের কাঁটাতারের বেড়া
কোন ফাঁকে যেন উধাও!
দিন রাতের গায়ে সময়ের গ্রহণ,
সকালকে গ্রাস করে নেয় দুপুর 
সন্ধ্যা গিলে নেয় দুপুর বিকেল ।
রাতটা এখন সকাল গড়িয়ে দুপুরে 
ধাক্কা মারে, বাঁধা ছকে 
চেনা জীবনের সময় গন্ডি 
মানছেনা আর নিয়মের 
লক্ষণরেখা, জীবনটা
ভেঙেচুরে একাকার, 
চেনা ছক আর মেলানো যাচ্ছে না 
আর কিছুতেই--
ওলট পালট একসা  ,
পৃথিবীটা আজ উদভ্রান্ত 
দিশাহারা সময়ের ফেরে, 
অনুজীবের হাতে বন্দি--
সময়ের ছকহীন জীবন। 
---------------------
Afruza khatun
 New Town 
Diamond Harbour 
South 24pgs 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই