Skip to main content

ছড়া // তনয় ভট্টাচার্য

 

খালি পেতে


খালি পেতে ধ'রে হাতে
ভাবনা টাকে ঝালায়
'দয়া করুন' হাবেভাবে
মোটা চালে চালায়।।
চালায় যারা তারা তখন
বচন ঢালে ভোলায়
হক কথাটি চেপে গিয়ে
মিথ্যে আশায় দোলায়।।
খানাখন্দ ভুলে ভাবুক
চ'ড়ে মনোরথে
ভাবের ঘোরে স্বপ্ন আঁকে 
দীর্ঘ নাবাল পথে।।
মোহ-চোখে থাকে তারা
হর্ষ পোষে মনে
পোড়া বে-গুণ যতই জ্বালাক
সর্ব দিকের কোণে।।
*******************************************************************

 পতিতপাবন ভট্টাচার্য 
 কালনা 
 পূর্ব বর্ধমান)


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই