Skip to main content

বিশ্বজিৎ কর // কবিতা

ওগো কলম! 

*********************

ভালবাসি তোমাকে আজও -
আছো হৃদমাঝারে, চিরন্তন সম্পর্ক! 
আন্তরিকতার কথকতা, নিবিড়তার কবিতা! 
অন্তরাত্মার আকুলতা ফুটে ওঠে, 
ভাষার অক্ষরে তোমারই বহিঃপ্রকাশে! 
তুমি আমার চেতনার স্ফুরণ, 
হৃদয়তন্ত্রীতে সৃষ্টির মূর্ছনা! 
জীবনখাতার প্রতি পাতায় তোমার মননশীল আঁচড়, স্বস্তির এক চিলতে মুক্তির বাতাস! 
না কলম, তোমায় ভুলব না... 
কলম, তুমি এমনই থাকো, 
বিকিকিনির হাটে বিক্রি না হয়ে -
সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠো! 

*******************************

বিশ্বজিৎ কর 
বাঘারঘোল, বোড়াল মেন রোড 
কলকাতা ১০৩

মোবাইল : 9635629906
*********************************

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই