Skip to main content

কবিতা // বিশ্বজিৎ চট্টোপাধ্যায়




পার্থক্য


চোখের উপর হেঁটে যাচ্ছে জন পদ
একটি সমুদ্রের ভেতর কালো গর্ত গিলে নিচ্ছে সব মাস্তুল
অসংখ্য ঘাস আর বৃক্ষ
পৃথিবী একটি দূরত্ব
শুন্য হয়ে আসছে আছড়ে পড়া ঢেউ এর মুখে।

প্রান্তর জুড়ে গড়ে উঠেছে প্রাচীন হাট
দামের ফারাক এ
চিনি নিচ্ছে ভুয়ো অস্তিত্ব

টাই প্যান্ট আর ধুতির ফাঁকে সেই একই মাংস পিন্ড
একটি অর্ধভেদ্য পর্দার আড়ালে
নর্দমার আলেয়া

হঠাৎ সূর্য ডুবে গেলে
একটি কালো আঁধার দিয়ে মুছে ফেলা হয় পার্থক্য।

সব জাহাজই  পথ হারিয়ে হয়ে ওঠে বেদুইন
পথের পার্থক্য জল হয়ে যায়
তখন শুধুই ভাসা

জনপদ নিশ্চিহ্ন হলে বুজে আসে চোখ।

##################

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
গ্রাম পোস্ট.  বৃন্দাবনপুর
বাঁকুড়া
9732154888

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই