Skip to main content

ছড়া ।। মেহেদি হাসান


কেউ নেই ভালো



চারিদিকে শুনা যায়
মৃত্যুর কথা,
ভেসে আসে বাতাসেতে
শত শোক গাঁথা। 

বিষাদের আহাজারি
শুনে দিশাহারা,
মনে প্রাণে ভয় ভীতি
নেই কোনো সাড়া।

জীবনটা থেমে গেছে
নিভে গেছে আলো,
পৃথিবীতে দেখো আজ
 নেই কেহ ভালো।

কেউ নেই ভালো আজ
কেউ নেই ভালো,
বিষাদের পৃথিবীতে
জ্বলাবে কে আলো?

কবে পাবো খোঁজে মোরা
সূর্যের আলো,
মৃতপ্রায় পৃথিবীতে
কেউ নেই ভালো।

-------------


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই