Skip to main content

ছড়া।। অমরেশ বিশ্বাস



তারা হয়ে

রাতের আকাশ তারায় ভরা
মিটিমিটি জ্বলে
তাদের দেখে মনের কোণের
সব ভয় যায় চলে।
খোকাখুকু ভাবে তারা
অমন তারাই হবে
যাদের জীবন আঁধার ভরা
তাদের পাশে রবে।
ধ্রুবতারা শুকতারা নয়
অন্য তারা হয়ে
সারাজীবন দীন দুঃখীদের
সাথেই যাবে রয়ে।
যাদের খবর কেউ রাখে না
বড়ই দুঃখে থাকে
তাদের আপদ বিপদ এলে
দেবই সাড়া ডাকে।
তারা হয়ে আকাশে নয়
সবার মাঝে রব
সবার ভালোয় ঝলমলাবো
এমন তারাই হব।
-------

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই