Skip to main content

ছড়া ।। টুম্পা মিত্র সরকার


আষাঢ়ের পদ্য



আয় রে বেলি আয় রে কদম
চম্পা বকুল জুঁই
লাজুক লাজুক বৃষ্টি ফোঁটায়
তোদের খানিক ছুঁই ৷

আয় হিঞ্চে আয় কলমি
আয় মালঞ্চবন
তোদের সঙ্গে মনের কথা
বলি কিছুক্ষণ।

আয় রে কাগা আয় রে বগা
মাছরাঙা আর হাঁস
বৃষ্টিমধুর এই দিনেতে
ছুটির অবকাশ ৷

আয় রে দিঘি আয় রে পুকুর
ভরা নদীর কূল
জলপদ্য লিখছি বসে
খুশিতে মশগুল ৷

.........

টুম্পা মিত্র সরকার
গ্রাম+পোষ্ট—দেয়াড়া
জেলা—পূর্ব বর্ধমান
পিন—৭১৩৪০৯
ফোন—৯৭৩২০৯১০৩৭
ভারত বর্ষ

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই