Skip to main content

কবিতা ।। সম্পা পাল



নীল আয়োজন


স্বপ্ন এখন কেমন আছে ?
তারপর কি ঘুম এসেছিল ?

বছর চলে গেছে ঘুম স্টেশনের ব‍্যালকোনিতে
এখনও একটি পরিচিত রোদে শীতের শিহরণ

ঘন্টা, মিনিট জেগে যায় পাথর পড়ার আওয়াজে
গল্পের শুরু এখানেই, পশমিনা শাল গায়ে

জুলাই এখনও অনন্ত অনুভব
অমিত লাবণ্য ভিজেছিল এই বৃষ্টিতেই
যদিও হ্দয়পুরের রাস্তা নগরেই শেষ

তবু সাদা বক ঘন নীল আকাশের দিকে....
যদিও রঙের আকাল এখনও দিনের শুরু এবং শেষে
তবু সীমানায় নীল আয়োজন 

--------------------------

সম্পা পাল , শিলিগুড়ি 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই