Skip to main content

ছড়া ।। শক্তিপদ পণ্ডিত

    

বৃষ্টি পড়ে

শক্তিপদ পণ্ডিত


মাঝে মাঝে বৃষ্টি পড়ে
টুপ টুপা টুপ টুপ,
ছেলের দল ঝাপুর ঝুপুর
দেয় পুকুরে ডুব।

বৃষ্টি মাথায় বুনছে চাষী
বেগুন গাছের চারা,
গাঙের বুকে ভাটিয়ালি 
গায় মাঝি-মল্লারা।

ধুলোবালি-ময়লা-দূষণ
আকাশটা দেয় ধুয়ে,
দুচোখ ভরে বৃষ্টি দেখে
যায় যে হৃদয় ছুঁয়ে।

ঝলমলিয়ে উঠছে যত
গাছগাছালির পাতা,
আকাশ কলুষ মুক্ত হল 
খুলেছে নীল খাতা।
_______________
                                                              
শক্তিপদ পণ্ডিত                                                 
৭৬/১এ/২, ব্রাহ্ম সমাজ রোড, 
বেহালা, কলকাতা -  ৭০০ ০৩৪                    
Phone / Whats App: 6289034908     
Email: spp.rp2002@gmail.com         

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই