Skip to main content

কবিতা ।। কানুরঞ্জন চট্টোপাধ্যায়।।

 সমুদ্রসৈকত


সমুদ্রের ওপার থেকে
বাঁচিয়ে তোলার আর্তনাদ
তুমি শুনতে পাচ্ছ শান্ত সমুদ্রসৈকত ?
বয়স হয়েছে অনেক
এই অবেলায় ভেজা বালিচরের!
প্রেম ক্ষয়ে ক্ষয়ে
একটা ঠুঁটো বিগ্রহের মতো
পাথরের স্তূপ হয়ে দাঁড়িয়েছে।
তবু সাদা ডানা ঝাপটা দিয়ে  অশান্ত সমুদ্র সারসেরা
ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়,
পায়ের আঙ্গুল ভেজে সাদা ফেনায়।

নিঃসঙ্গ, রিক্ত-
দাঁড়িয়ে থাকো তুমি আবহমান কাল।
হাওয়ায় ভেসে আসছে
একশ নওটিক্যাল মাইল দূরের সূক্ষ আর্তনাদ,
আরো কাছে এগিয়ে আসছে ক্রমশ,
হয়ত কয়েক শতাব্দী পরে
ঝাঁপিয়ে পড়বে শান্ত সমুদ্রসৈকতে।

হাঁটুজলে আলিঙ্গন আবদ্ধ সমুদ্র সারস,
জিনসের ভাঁজে
ভাঙ্গা ঝিনুকের টুকরো,
কয়েক পশলা আধভেজা লবন।

প্রখর রাত্রি নেমে আসে,
আচ্ছন্ন ঢেউ এ আছড়ে পড়ে
ব্যালকনির উন্মাদনা
কৃত্রিম হাসিতে
শরীরে শহুরে রঙ লাগায় সমুদ্রসৈকত।
বালির বুকে জমে ওঠা অচেনা পায়ের ছাপ
গুটি গুটি এগিয়ে চলে
সমুদ্রের ওপারে
কয়েক শতাব্দীর অপেক্ষায়।
---------------


ঠিকানা-রাজগঞ্জ, বর্ধমান
যোগাযোগ-৯১২৬৫৭৩০১০





Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই