Skip to main content

রণবীর বন্দ্যোপাধ্যায়ের কবিতা


আবার ভালোবাসলাম !!


আশ্বিনের আকাশে সূর্য অস্ত গেলো ,
লাল টকটকে আকাশের রং ছড়ালো
অষ্টমীর সন্ধ্যায় তোর মুখে , শাড়িতে ;
ফর্সা কপালে , সিঁদুর এক চিলতে !!

কবিতা আমার , কথা বলে গেলো -
নীরব বুকের ব্যথা , ভাষা পেলো ;
তুই আজ দূরে আমার থেকে ,
দেখি , তবু তোকেই দূর থেকে ।।

ভালোবাসা মরে না , শুনেছিলাম একদিন -
আজও কি তাই প্রেম অমলিন ?
শুধু প্যান্ডেলের ঝলমলে আলোয় দেখলাম -
দূর থেকেই তোকে , আবার ভালোবাসলাম !!

নিস্তব্ধতা ছিলো আজ সঙ্গী আমার ,
কবিতা এলো , তোর জন্য আবার :
দূর থেকেই অপলক তোকে দেখলাম -
লাল শাড়ী , সিঁদুর , তবুও ভালোবাসলাম ।।

------------------------------------

  রণবীর বন্দ্যোপাধ্যায় ।।

কলকাতা



Ranabir Banerjee ( Bandyopadhyay) , Faculty of Economics

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই