Skip to main content

সবিতা বিশ্বাসের ছড়া


বড়দিন
-----------


ভোর হতে শিউলি ছোটে
কাঁধে বাঁক খেজুর গাছে
আলো চাল কাকিমা কোটে
পাড় দিতে ঢেঁকিটা নাচে

পিঠে হবে নলেন গুড়ে
দুধপুলি খোকন খাবে
মধুমাছি বেড়ায় উড়ে
কিছু ভাগ ওরাও পাবে

বড়দিন আসলে জমে
পিকনিক চড়ুইভাতি
খড়কুটো আগুন ওমে
ছোটো বড়ো সবাই মাতি।
---------------------------------

সবিতা বিশ্বাস
গ্রাম+পোস্ট- মাজদিয়া( বিশ্বাস পাড়া)
জেলা- নদীয়া

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই