Skip to main content

অমৃতা বিশ্বাস সরকারের কবিতা



     রোদেলা দিনের গল্পগুলো 



কুয়াশার চাদর মোড়া প্রকৃতির জাগতে যেন মোটেই ইচ্ছে করে না ।
তবুও জড়তাগ্রস্ত শরীরকে 
লেগে পড়তে হয় নতুন উদ্যমে ,
জমাতে হয় কর্মের সাথে আলাপ ।
গুড় মহলের ধোঁয়া ওঠা 
সুগন্ধি মিষ্টতা টানে রসনালোভীদের ।
সদ্য কাটা ধানের শীষে উত্তুরে বাতাস 
এসে বুলিয়ে দিয়ে যায় আদুরে সংলাপ ।
গরুর গাড়ির চাকা ধুলোমাখা পথে
 এঁকে দিয়ে যায় নবান্নের আলপনা।
মানব শরীরও বাদ পড়ে না ,
চতুরতার সাথে সয়ে নিতে হয় শুষ্কতার যাতনা ।
নদীচরের বিস্তীর্ণ বালুভূমি দেখায় 
চড়ুইভাতির প্রলোভন ।
ভালোলাগার মতো করে 
দিনটা নিজেকে মেলে ধরে ।
বাতাসে উড়ে বেড়ায় মনকে 
সতেজ করার নিমন্ত্রণ ।
পল্লীর ফসলের সমারোহে লেগে 
সবুজের মিষ্টি ঘ্রাণ ।
রোদেলা দিনের গল্পে 
বাউন্ডুলে হতে চায় ঘরোয়া প্রাণ ॥
===========================

            -অমৃতা বিশ্বাস সরকার 
          ভাদুল ,বাঁকুড়া 
            



Comments

Post a Comment

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই