Skip to main content

রণবীর বন্দ্যোপাধ্যায়ের কবিতা


আকাশতলার গান !!


আকাশতলায় ঘর যে আমার ,
ক্ষেপা বাউল ভাই ;
একতারাতে সুরটি তুলে -
ছুটি কখন কখন নাচি -
আমার কোনো ঠিকানা যে নাই ।।

ওই যে ভাসে নীল আকাশে
সাদা মেঘের দল ,
ওদের মতোই আমার যাওয়া আসা
আমার যে ভাই এই পথেতেই বাসা ।।

বাস যে ছিল গাঙের পারে -
ফলতো আমার মাঠে সোনা ;
হঠাৎ সেদিন আকাশ হলো কালো -
পাড় ভেঙে নদ ভাঙলো যে ঘর ,
শ্রাবণ - ধারা ঝরলো অঝোর ধারে ।।

পথই আমায় নিল তো ডেকে
ঘর যে দিলো ফাঁকি ,
জুটে সব ঘরছাড়াদের দলে -
আপন মনেই ভেসে চলি ,
এই যে বিরাট আকাশতলে ।।

দীঘির জলে ছায়া ফেলে
ওই যে আকাশ নীল , ওই তালের সারি ,
আর ওই যে কাঁপে তির- তির বাঁশের পাতা -
গ্রামের শেষে , ওই যে আমের বন -
বলে এইখানেতে ঘর তোমার এইখানেতেই বাড়ী ।।

বাউলের গান গেয়ে আজ জোটাই অন্ন দুটি ,
তারা ভরা আকাশতলায় , ঝিঁঝিঁ ডাকা রাতে -
খোলা উঠোন নয়ত গাছের তলে -
মেঘের মতো স্বপ্নগুলো আসে
হারানো সেই ভাঙ্গা ঘরের কথাই বলে ।।

                          ============
                                     

                        









Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই