Skip to main content

আরিয়ান প্রিয়স পালের কবিতা




আমি


লেখাটা বেশ ছিল।স্বভাবে গান
নীল আকাশ সাজানো দু-এক প্লেটে।
এখনও সময় আছে,মন ভাসমান।
মিটুক খিদে,প্রেমিকার বুক চেটে।

অল্প আলো রেশ দেওয়ালের ফ্যানে।
কথারা ঠিক ছিলো।আস্ত বইয়ে।
সবটাই ক্লান্তির।ছায়া পথ ঘিরে ।
সূর্য অস্ত নামে কেবিনের গায়ে।

হাতের গ্লাস ভরে বরফের ঘামে 
হঠাত্ বিকেল নামে টেবিলের ধারে।
হাজার পাখির ডাক গোটা-শট রুমে
দু-চোখের বোঝাপড়া হাতে-হাত রেখে,

তবুও ঘেরে লাজ দ্বন্দ্বের জেড়ে
সব যে-শত্রু তবে,বন্ধু ছয়।।
আমিও বাড়ি ফিরে,সময়ের ঘড়ি
নিশাচর,ভবঘুরে আর কিছু নয়।।

=============================

#আরিয়ান প্রিয়স(পাল)
ডি ডি মন্ডল ঘাট রোড, কলকাতা - ৭০০০৭৬

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই