Skip to main content

চন্দ্রাবলীর কবিতা



অদেখা কোন 





মন আপন অদূরে কোন
দেখার আদল ভুলে ছিল,
সবুজ অবুঝ পাওনারা সব
মেঘ কোণে ভেসেছিল ।
তবু অজানা পথ নিজেই এল
পায়ের কাছে ,
ধূলোর চাদর বৃষ্টি ফোঁটা মেখে নিল ।
নিঝুম সাঁঝ মহল নেভা আলোর
স্মৃতিতে থমকে ছিল ।
আঁচল ঝাপসা দেখা ঠোঁটের আদর
অভিমানে ফুলে ছিল ,
তবু ছেঁড়া পাতা জুঁড়েছিল 
রূপকথা নিয়ে  ।
মন ,কার কখন, অচেনা ক্ষণ
হঠাৎ ফুরিয়ে ছিল ।
প্রেম বিশাল আকাশ
চাতক মুখে বৃষ্টি দিল ,
তবু বেয়ারিং চিঠি
নিলাম কিনে , মনের বিনিময়ে  ।।
===========================

চন্দ্রাবলী ব্যানার্জী
১৬২, মহেন্দ্র ব্যানার্জী রোড
কলকাতা - ৭০০০৬০


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই