Skip to main content

প্রসুন কুমার মন্ডলের কবিতাগুচ্ছ


1
ঈশ্ বলতে ইচ্ছে করে


অর্ধমানব বানিয়ে ভূমিষ্ট
 না করার থেকে
গত রাতের ফেলে রাখা
কন্ডমে পিছলে পড়া ভালো
এত বুঝি আমরা
তবুও গলির রাস্তায়
 নতুন আলো দেখলে
ঈশ্ বলতে ইচ্ছে করে।



        2
        অনুভূতি

আজ দিনের শেষ ট্রেনটা ছাড়িয়ে
একরাশ অবসন্নতা নিয়ে জীবনের 
স্টেশনে আমি একা
রাশি রাশি ভালোবাসা আর 
তোর স্মৃতি নিয়ে
ঘর ভাঙা শালিকের মতো তখনো
স্বপ্ন বুনে চলেছি
বয়স বাড়ার দ্বায়িত্ব আর 
তোর অপেক্ষার
নিজেকে নিয়ে ভাবার সময় নেই


   3
মানবিকতার আত্মহত্যা


 সেদিন অভিমানের জেদে ভালোবাসাকে হেরে যেতে দেখলাম
অপেক্ষা এখনো পিছু ছাড়েনি
দেওয়ালের টিকটিকির ওজন বৃদ্ধিতে 
আমার কোনো হিংসা নেই
কিন্তু তোমার শাড়ির ফাঁকে
আর কেউ উঁকি দিল না তো

মন খারাপের রাতে অ্যালকোহলে 
ডুবে থাকার মতো প্রেমিক হয়তো আমি নই
নক্ষত্র সংখ্যার থেকেও ভালোবাসি তোমায়
সুস্থ মানবিকতার আত্মহত্যার আগে
আবার একটু ভালোবাসতে পারতে

 4
          তুমি ভালো থেকো



মৃত্যুর দুরত্ব হ্রাসের সাথে তাল মিলিয়ে
তোমার কাছে পুরাতনতা বাড়ছে আমার
স্মৃতির উপর ধুলোজমে গেছে
আজ অনেক দিন পর আবার তোমার পাড়ায়
এপার থেকে তোমার বাংলা সিরিয়ালে মজে থাকার দৃশ্য
এই অবেলায় আর মুখ বাড়াতে বলবো না
নতুন প্রেমিকের সাথে হয়তো সময়সূচি ও পালটে নিয়েছো
সময়ের সাথে আমিও ভুলে থাকতে শিখে গেছি
তুমি ভালো থেকো।

======================================

                প্রসুন কুমার মন্ডল

               গ্রাম -কাঁঠালবেড়িয়া
                পোষ্ট-কানাইকাটি
                হিঙ্গলগঞ্জ(সুন্দরবন)
                 উত্তর 24 পরগনা
               
               

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই