Skip to main content

লিপি ঘোষ হালদার-এর কবিতা



            ।।পঁচিশে ডিসেম্বর।।

                  


পঁচিশে ডিসেম্বর- জানি  বড়দিন,
বিশ্বপিতা তিনি-   তার জন্মদিন।
কেক্ কেটে ক্যান্ডেল,লাল পোশাকে সেজে,
উপহার দেয় সান্তাক্লজ,গির্জায় ঘন্টা বাজে।
আলোকমালার ঝিলিক এক্স-মাসেরই গাছে-
জিংগল্ বেল্-এর সুরে সুরে খুশির খবর নাচে।
মাতা মেরী-র কোলে  ছোট্ট সে শিশু, 
এই বিশ্ব করতে আলো এসেছিলেন যীশু।
করলেন তিনি প্রবর্তন- খ্রীষ্ট ধর্ম,
ক্রুশবিদ্ধ হলেন শেষে, হল অধর্ম।
তবু, 'ক্ষমাই পরম ধর্ম'- জানালেন তিনি,
'প্রভু' বলে মানি তাকে,সবাই তাকে চিনি।।
                         --------

লিপি ঘোষ হালদার 
শ্রী অ্যাপার্টমেন্ট্,ফ্ল্যাট্ 9,
5/1/D বীর অনন্তরাম মন্ডল লেন,
কলকাতা- 50







Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই