Skip to main content

সায়ন মোহন্তর কবিতা



প্লাটফর্ম



প্লাটফর্মে বসে আছি
আপ ট্রেন এই স্টেশনে যাত্রী রাখছে
একটু ঘোরাঘুরির পর
ডাউন ট্রেন নিয়ে যাচ্ছে
সাইরেন বাজিয়ে হুশ করে গন্তব্যে ছুটছে ট্রেন
আমি একা প্লাটফর্মে বসে দেখছি
আর টুকরো টুকরো শব্দে ভিজছি -
আমার সামনে দাঁড়িয়ে থাকা মালগাড়িটার জানালা 
দিয়ে চালক বাইরে দেখছে ,
হয় তো আমাকেও
আমি এখনও প্লাটফর্মে বসে, 
দেখছি ট্রেনের তারে কাকের জটলা।

=======================

সায়ন মোহন্ত
চাষা পাড়া
কৃষ্ণনগর, নদিয়া-৭৪১১০১
চলভাষ - ৯৫৬৩৮১৯৪০১

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই