Skip to main content

সুমন নস্করের ছড়া




পৌষালি




খেঁজুর গাছে হাঁড়ি বাঁধার
  সময় এলো ওই,
নলেন গুড়ের মিষ্টি মিঠাই
  নতুন ধানের খই৷
উড়কি ধানের মুড়কি হবে
  কণেক চূড়ের মোয়া,
ভাঁড় পোড়ানো কাঁচা রসের
  গন্ধে শীতের ছোঁওয়া৷
নতুন ধানের পিঠে হবে
  উঠবে ঘরে ধান,
খেঁজুর গুড়ের গন্ধ ছোটে
  সতেজ ভরা ঘ্রান৷
শিউলিরা যায় ভাঁড় কোমরে
  কাটতে খেঁজুর গাছ,
শীতের আমেজ একটু নিতে
  থাক পড়ে থাক কাজ৷
খেজুর গুড়ের পাটালিতে
  গন্ধ ছাড়ে বেশ,
পৌষালি আজ এমনি ভাবে
  তুলছে সুরের রেশ৷
ভাল্লাগে না সকালবেলা
  পড়তে বসা ছাই,
আমেজ পেতে রসের লোভে
  খেঁজুর তলায় যাই৷

==============

সুমন নস্কর
গ্রাম+পোষ্ট- বনসুন্দরিয়া
থানা- মগরাহাট
জেলা- দক্ষিণ ২৪ পরগনা

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই