Skip to main content

কবিতা ।। বেলাশেষের বোকারা ।। গৌতম ঘোষ-দস্তিদার

বেলাশেষের বোকারা

গৌতম ঘোষ-দস্তিদার

 

মৃত্যু যখন আমার শিয়রে রাত জেগে থাকে

আমি একফাঁকে জীবনটাকে ওপাশ ফিরে দেখি

সন্ধে আমায় ক্লান্ত নয়নে সাধ করে ডাকে

ফিরে আসব না জেনেও ফেরার ভান কোরে থাকি

 

বারুদ-গন্ধে মানুষ-মন্দে কানায় কানায় পৃথ্বী

আমার তোমার মতন কিছু বোকাদের দল তখনো

বেলাশেষে বসে লিখেই চলেছে জগতের হাবিজাবি

একটুখানি সবুর তবু করেই দেখো না কেন


===============

 

-         গৌতম ঘোষ-দস্তিদার

-         শঙ্কু মহারাজ স্মৃতিমন্দির৫২/এ বাবু বাগান লেনকলকাতা – ৭০০ ০৩১


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই