
চেনা শব্দের কম্পন
বিশ্বজিৎ কর
খাপছাড়া কথার ইতিহাসে তুমি চঞ্চল -
ঝরাপাতাকে আঘাত নয়,
ওখানেই বঞ্চনা লুকিয়ে!
মলাটছাড়া উপন্যাসের নায়ক,
কবিতায় প্রেম খোঁজে!
পথের ক্লান্তি সরিয়ে,
এগিয়ে চলো - হাত ধরো!
আকাশপথে শ্লোগান শোনো -
"আমার মুক্তি আলোয় আলোয়..!"
**************
Comments
Post a Comment