Skip to main content

কবিতা ।। ভিজিয়ে দিলো প্রাণ ।। ইমরান খান রাজ

ভিজিয়ে দিলো প্রাণ 

ইমরান খান রাজ 


অঝোরে হঠাৎ এক ঝুম বৃষ্টি এসে 
ভিজিয়ে দিলো প্রাণ 
ভিজিয়ে দিলো বৃক্ষ, পাতা আর 
দূর্বাঘাসের প্রতিটি ডগা। 
বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেনো 
এক অজানা শীতল অনুভূতি। 
যার কোমলতায় মৃতপ্রায় বৃক্ষটি-ও 
ফিরে পায় সবুজ সতেজ নির্মলতা। 
আবারও আসিয়ো, প্রিয় বৃষ্টি 
এসে ভিজিয়ে দিয়ো আমার আঙিনা 
ভিজিয়ে দিয়ো আমার বৃক্ষলতাদি আর 
ভিজিয়ে দিয়ো প্রিয় মানুষের মনকে। 



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই